পানি অপচয় রোধে প্রযুক্তি চাই

১৬ মার্চ, ২০২১ ১৭:৪৮  
“পানি অপচয় রোধ নগরবাসীর নৈতিক কর্তব্য। নাগরিক সচেতনতার অভাবে ভবনে ভবনে পানির অপচয় হচ্ছে। ওয়াসা বা মোবাইল কোর্টের মাধ্যমে এত বিপুল পরিমান অপচয় রোধ করা সম্ভব নয়। এ ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করা সময়ের দাবি। প্রয়োজনে ড্রোন ব্যবহার করে পানি অপচয় রোধ ও চুরির ঘটনা উদ্ঘাটন করতে হবে। পৃথিবীর ১০ টি শহর পানি শূন্য হয়ে পড়েছে।“ মঙ্গলবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে সরকারি কর্মকর্তা এবং পেশাজীবীদের বিজ্ঞান জাদুঘর সফর উপলক্ষে আয়োজিত এক বিজ্ঞান বক্তৃতায় এসব কথা বলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী । তোমরা খাও, পান করো কিন্তু অপচয় করোনা। সর্বশক্তিমান আল্লাহর এই নির্দেশের কথা উল্লেখ করে জাদুঘর সস্পাদক বলেনম সুতরাং পানির সদ্ব্যবহারে সবাইকে বিবেকবান হতে হবে এবং পানির অপচয় রোধে বিজ্ঞান ও প্রযুক্তিকে প্রয়োগের জন্য ওয়াসাকে এগিয়ে আসতে হবে।” অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য বিজ্ঞান জাদুঘর পরিদর্শন,ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী এবং টেলিস্কোপের মাধ্যমে মহাকাশ পর্যবেক্ষণের আয়োজন করা হয়।